শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মাগুরায় বিশেষ কেবিনে চিকিৎসা পাচ্ছে হামে আক্রান্ত শিশুরা
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১২:০১ পিএম
২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল। ছবি: প্রতিনিধি

২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল। ছবি: প্রতিনিধি

মাগুরায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতালে বিশেষ কেবিন চালু করা হয়েছে। যেখানে হামে আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শুক্রবার (৩ এপ্রিল) সরেজমিনে হামে আক্রান্ত ৬ জন শিশুকে বিশেষ কেবিনে ভর্তি থেকে চিকিৎসা নিতে দেখা গেছে।

হাসপাতালের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত মোট ১১ জন হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন রয়েছে।

রোগীদের স্বজনরা জানান, সদর হাসপাতালে হামের চিকিৎসা ব্যবস্থা সন্তোষজনক। শিশুরা ভালো মানের চিকিৎসা পাচ্ছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে তারা আশা প্রকাশ করেন।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী হামের চিকিৎসার জন্য বিশেষ কেবিন চালু করা হয়েছে। আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে এবং বেশিরভাগই সুস্থতার পথে রয়েছে। আমরা আশা করছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।’ 

তিনি আরও জানান, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সরা নিয়মিত সেবা দিচ্ছেন। তিনি নিজেও হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসা কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাগুরা   বিশেষ কেবিন   হামে আক্রান্ত শিশু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close