রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মেহেরপুরে ট্যাঙ্কলরি থেকে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্যাঙ্কলরি থেকে অবৈধভাবে তেল বিক্রির সময় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী সাহেবনগর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ঝিনাইদহ ঢ ৪১-০০৪৩ নম্বরের একটি ট্যাঙ্কলরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে গভীর রাতে লরিটি গাংনী উপজেলার সাহেবনগর বাজারে প্রবেশ করে।

এ সময় রিপন নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে ট্যাঙ্কলরি থেকে ব্যারেলে তেল নামানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেল বিক্রির বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন।

পরে পুলিশ ট্যাঙ্কলরিসহ তেল জব্দ করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে গাংনী থানার উপপরিদর্শক আব্দুল করিম জানান, কাগজপত্র যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close