শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
জাতীয়
সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ পৌঁছাল চট্টগ্রাম বন্দরে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ‘ইয়ান জিং হে’ নামের চীনের পতাকাবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের জন্য ভেড়ানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি অবস্থান করছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আজ রাতেই সেটি বন্দরে পৌঁছাতে পারে।

তিনি আরও জানান, চীন থেকে রওনা দেওয়া একটি এলপিজিবাহী জাহাজও শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো নবম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে তেল আমদানি বাড়ানো হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সিঙ্গাপুর   ডিজেলভর্তি জাহাজ   চট্টগ্রাম বন্দর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close