শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:৪০ পিএম
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

কুষ্টিয়ায় হাম রোগে আক্রান্ত হয়ে আফরান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল-আমিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় আট দিন আগে হাম রোগের উপসর্গ নিয়ে আফরানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে নিউমোনিয়ার উপসর্গও দেখা দেয়, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে।

চিকিৎসকদের মতে, হাম ও নিউমোনিয়ার সম্মিলিত প্রভাবে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। শুক্রবার ভোর প্রায় পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম জানান, তিন দিন আগে থেকেই শিশুটির অবস্থার অবনতি হতে থাকে। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে, আর্থিক সীমাবদ্ধতার কারণে পরিবারটি সেই পরামর্শ বাস্তবায়ন করতে পারেনি। অবশেষে আজ শিশুটি মারা গেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close