শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে : ত্রাণমন্ত্রী
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ০৩.০৪.২০২৬ ৪:৩৩ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, ‘‘নির্বাচন পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।’’
 
তিনি বলেন, ‘‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটও দেখা দিয়েছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’

‘‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করছে এবং একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।’’

এ সময় লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক ও জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান উপস্থিত ছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন    প্রতিশ্রুতি    বাস্তবায়ন    ত্রাণমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close