রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
কৃষকদের প্রণোদনা যেন রাজনীতিমুক্ত থাকে : বস্ত্র প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম আপডেট: ০৩.০৪.২০২৬ ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, ‘‘কৃষকদের জন্য সরকারের দেওয়া প্রণোদনা কার্যক্রম কোনোভাবেই রাজনৈতিক প্রভাবের শিকার হওয়া উচিত নয়। প্রকৃত কৃষকরাই যেন এই সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।’’

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে শরীফুল আলম আরও বলেন, ‘‘এক সময় পাট দেশের ‘সোনালী আঁশ’ ও জাতীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ  হিসেবে পরিচিত ছিল। তবে সময়ের ব্যবধানে এ খাত কিছুটা পিছিয়ে পড়েছে। পাট খাতকে আবারও শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।’’
  
আয়োজিত বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮০০ কৃষকের মাঝে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ১ হাজার ৯০০ কৃষককে এক কেজি করে তোষা পাট বীজ দেওয়া হয়েছে।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কৃষক    প্রণোদনা    রাজনীতি    বস্ত্র প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close