সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে : রোকন উদ্দিন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে। আর আমাদেরকে বাজারে দেখতে হবে পুষ্টিকর না ভেজাল। আজকে আমরা ভেজাল খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত্র হচ্ছি, অকালে মৃত্যূরদিকে ঢেলে পড়ছি। অন্যদিকে জমিতে বেশিমাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে জমির উর্বতা কমে যাচ্ছে, ফলন কম হচ্ছে। সেই থেকে উত্তরণের জন্য কৃষি অফিস মাঠ পর্যায়ে কাজ করছে।’
 
শুক্রবার (৩ এপ্রিল) বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলা কৃষি অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মো. সাইখুল আরিফিন, রংপুর অঞ্চলের সিনিয়র মনিটারিং অফিসার (পার্টনার) অশোক কুমার রায়।

কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা আব্দুল সালাম নিরবের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি ও কৃষক সুজন মিয়া। 

প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে রোকন উদ্দিন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্যে উন্নয়নে কিভাবে কাজ করা যায় তার জন্য ১৮০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। আগামী বৈশাখ মাসে পাইলট প্রকল্প হিসেবে কৃষি কার্ডের উদ্বোধন করা হবে।’

‘আমার নির্বাচনি দুই উপজেলায় কৃষি ও জনগণের মান বাড়াতে শিল্প কারখানাসহ ব্যাপক কাজ করা হবে।’

দিনব্যাপী অনুষ্ঠানে ৮টি ইউনিয়নের পার্টনার ফিল্ড স্কুলের ৭০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পুষ্টিকর খাবার   রোকন উদ্দিন বাবুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close