শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
জাতীয়
জনগণের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগ অন্যায় : বায়তুল মোকাররমের খতিব
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৩ পিএম
বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক

বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেছেন, ‘‘দেশ ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া অন্যায়। সঙ্গীত শেখানো শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যায় না। জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে জনগণের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করবেন না।’’

শুক্রবার (৩ এপ্রিল) বায়তুল মোকাররম মসজিদে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন। 

মুফতি আব্দুল মালেক আরও বলেন, ‘‘জাতির মূল্যবোধ রক্ষা করা সরকারের দায়িত্ব। জনগণের বিরুদ্ধে গিয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া অন্যায়। ইউনূস সরকারের আমলে স্থগিত হওয়া বিষয় বাতিল করার কথা, কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটা আবার বাস্তবায়নের সুপারিশ করছে।’’

সংস্কৃতি মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘যদি দেশ ও মুসলিম জনগণের ওপর ভিনদেশী সংস্কৃতি বাস্তবায়ন করতে চান, তাহলে সেই মন্ত্রণালয়ে আপনার থাকার অধিকার নেই। একটা বৃহৎ মুসলিম সমাজব্যবস্থায় মুসলিম ধর্মের বিরুদ্ধে কাউকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যায় না।’’

বায়তুল মোকাররমের খতিব বলেন, ‘‘বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ, এদেশের সবকিছুই ইসলামের অধীনেই হতে হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সঙ্গীত    শিক্ষক    নিয়োগ    বায়তুল মোকাররম    খতিব    আব্দুল মালেক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close