শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মৌলভীবাজারে খাল থেকে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:২৩ পিএম আপডেট: ০৩.০৪.২০২৬ ৮:২৬ পিএম
নিহত বিএনপি নেতা শাহিন মিয়া

নিহত বিএনপি নেতা শাহিন মিয়া

মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মিয়ার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় উপজেলার গয়ঘর এলাকায় একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শাহিন মিয়ার কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘কী কারণে শাহিন মিয়ার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  খাল    নিখোঁজ    বিএনপি    মরদেহ    উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close