রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
দাম বেড়েছে সয়াবিন ও পামতেলের, দেশি মুরগির দামে রেকর্ড
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সোনালি ও দেশি মুরগি বাজারে রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে। এছাড়া বেড়েছে খোলা সয়াবিন ও পামতেলের দাম। সরবরাহ কম থাকায় সবজি, মাছ, মাংসের দামও ঊর্ধ্বমুখী।

ব্যবসায়ীরা বলছেন, ‘ঈদ উল ফিতরের পর থেকে জ্বালানি তেলের সংকটের কারণে পণ্য আনতে ব্যয় বেড়েছে। তাই দামও বাড়ছে।’ তবে উৎপাদক ও খামারিদের দাবি, উৎপাদনে তেমন ঘাটতি নেই।

আজ শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার রামপুরা, কারওয়ান বাজার ও মালিবাগ বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।

বাজারে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বহু পণ্যের দাম বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। মাংসের বাজারের পরিস্থিতি সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। গরুর মাংস যা এক সপ্তাহ আগেও ৭৫০ টাকায় মিলতো, ঈদের সময় থেকে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে ৮২০-৮৫০ টাকায়। খাসির মাংস ১ হাজার ২০০ টাকা।

ব্রয়লার মুরগি ১৭০ থেকে বেড়ে এখন ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, অস্বাভাবিক বেড়েছে সোনালি মুরগির মূল্য।এখন দাম বেড়ে দাঁড়িয়েছে ৪২০ টাকা কেজি, আর দেশি মুরগি ৮০০ টাকা ছুঁয়েছে।

ঈদ উল ফিতরের আগে সোনালি মুরগির কেজি ছিল ৩০০-৩২০ টাকা। আর দেশি মুরগির ৬০০-৬৫০ টাকা।

দাম বাড়ার সাথে সাথে মুরগি বিক্রিও কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কারওয়ান বাজারের বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘দাম বাড়ার কারণে বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। তারপরও সরবরাহ কম। মূলত গাড়িভাড়া বেড়ে এ সমস্যা হয়েছে।’

আরেক দোকানি শাহাদাত হোসেন বলেন, ‘পর্যাপ্ত মুরগি বাজারে আসছে না, আবার আগের মতো গাড়িও আসছে না। বিশেষ করে সোনালি ও দেশি মুরগির সরবরাহ অনেক কমে গেছে।’

বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৯৫-২০০ টাকায় বিক্রি হয়েছে। অথচ গত সপ্তাহেই খোলা সয়াবিন তেল ১৮৫-১৯০ টাকায় কেনা গেছে। সে হিসাবে এক সপ্তাহের মধ্যে প্রতি লিটারে দাম বেড়েছে প্রায় ১০ টাকা।

ঈদ উল ফিতরের আগের সপ্তাহে এ দাম লিটারে আরও প্রায় ১০ টাকা কম ছিল। খোলা পামতেলের দামও এক সপ্তাহে লিটারে ১০ টাকা বেড়েছে। এখন বাজারে খোলা পামতেল বিক্রি হচ্ছে ১৮৪-১৮৫ টাকায়। গত সপ্তাহে এ দাম ছিল ১৭৫ টাকার আশপাশে।

তবে, বোতলজাতে তেলের সর্বোচ্চ বিক্রয়মূল্য (এমআরপি) প্রতি লিটার ১৯৫ টাকাই রয়েছে। যদিও দীর্ঘদিন বোতলজাত তেলের সরবরাহ সংকট আছে বাজারে।

অন্যদিকে, সবজির বাজারে কিছু কিছু পণ্যের দাম আগের মতোই থাকলেও বেড়েছে কোনো কোনোটির। ব্যবসায়ীরা বলছেন, ‘প্রায় সবজির দাম কেজিপ্রতি ৫-১০ টাকা বেড়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দাম   সয়াবিন তেল   পামতেলের   দেশি মুরগি   দামে রেকর্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close