শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজনীতি
সংবিধান সংস্কারে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে : শফিকুর
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:৪৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘‘সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে আগামী দিনে ইস্পাতকঠিন আন্দোলন গড়ে তোলা হবে। জ্বালানি তেলের সংকট নিয়ে বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরা হচ্ছে না এবং এ বিষয়ে সরকার লুকোচুরি করছে।’’

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান আরও বলেন, ‘‘দেশে ফ্যাসিবাদী সরকার না থাকলেও জনমনে স্বস্তি নেই। সংকট নিরসনে স্বচ্ছতা জরুরি। সরকারের আচরণে ফ্যাসিবাদের সংক্রমণ দেখা যাচ্ছে। অতীতেও ভোট নিয়ে প্রশ্ন ছিল এবং এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। জনগণ রাষ্ট্রের অন্যায়-অত্যাচার থেকে মুক্তির আশায় ভোট দিয়েছে, কিন্তু এখন গণভোটকে পাশ কাটিয়ে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে; যা জনগণ মেনে নেবে না।’’

তিনি বলেন, ‘‘সংসদে আলোচনা করে সমস্যার সমাধান করার পরিবর্তে সময়ক্ষেপণ করা হচ্ছে। দেশের যুবসমাজ এখন সচেতন এবং নিজেদের অধিকার আদায়ে প্রস্তুত রয়েছে। জনগণের অধিকার, মতামত ও সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে দেশ পরিচালনা করতে হবে। তাহলেই একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’’

সমাবেশে ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সাংসদ সাইফুল আলম খান মিলন, জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মসিউল আলম, জেলা নায়েবে আমির শাহীনুর ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুর জব্বার প্রমুখ।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সংবিধান    সংস্কার    আন্দোলন    শফিকুর রহমান    জামায়াতে ইসলামী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close