শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) বলাৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। 
 
গ্রেপ্তার মোহাম্মদ মারুফ (২২) চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মারুফ উপজেলার একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে মাদরাসার হিফজ বিভাগের ছাত্রদের সাথে শারীরিক সম্পর্ক করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী একই মাদরাসার ছাত্র।

গত ২৩ ফেব্রুয়ারি ভোর রাতে মাদরাসার ছাত্ররা সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই সময় অভিযুক্ত শিক্ষক ভিকটিমকে ঘুম থেকে ডেকে তোলেন এবং একপর্যায়ে তাকে বলাৎকারের চেষ্টা করেন। ঈদের ছুটিতে নির্যাতিত শিক্ষার্থী বাড়ি এলে তার পরিবারকে বিষয়টি অবহিত করে। ঘটনার ১০ দিন পর বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেন। ওই মামলায় মারুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মামলা ও শিক্ষককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘‘ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বলাৎকার    শিক্ষক    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close