শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শিবালয়ে বালুমহাল ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালুমহালের ম্যানেজার মিরাজ হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে। 

নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, বিকালে বালুমহালের ড্রেজারে বসে হিসাব করছিলেন মিরাজ। এ সময় স্পিডবোটে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার শরীরে লাগার পর তাকে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। পরে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালুমহালের ইজারাদার কাওসার আলম জানান, সম্প্রতি অজ্ঞাত নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় তিনি শিবালয় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন।
  
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘‘বালু ব্যবসা কেন্দ্রিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শিবালয়    বালুমহাল    ম্যানেজার    গুলি    কুপিয়ে    হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close