রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি পাঁচ শিশু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে তারা চিকিৎসাধীন রয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) সকালে বিষযটি নিশ্চিৎ করেছেন হাসপাতালের উপ-পরিচালক আব্দুল্লাহ হেল কাফি।

চিকিৎসাধীন শিশুরা হলো জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের মো. মোস্তফার আড়াই বছরের মেয়ে মাইশা, ডোমার উপজেলার মেলা পাঙ্গা গ্রামের আইবুল ইসলামের ২১ মাস বয়সী ছেলে আবু জোবায়ের, জেলা সদরের দেবীরডাঙ্গা গ্রামের সুমন ইসলামের সারে ৭ মাস বয়সী ছেলে রাইয়ান ইসলাম, পঞ্চপুকুর গ্রামের রুবেল ইসলামের ২ বছর বয়সী ছেলে জিহাদ ইসলাম ও টুপামারী ইউনিয়নের বালাপাড়া গ্রামের আশিকুর ইসলামের ছেলে মিজান মিয়া (৪)।
 
হাসপাতাল সূত্র মতে, মিজান মিয়া গত রোববার (২৯ মার্চ) এবং অন্যরা বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্বর, কাশি, ডায়রিয়া ও শরীরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে তাদের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। আক্রান্ত শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ হেল কাফি বলেন, ‘ভর্তি হওয়া শিশুদের আেিসালেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়াা হামে আক্রান্ত কিনা।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   হামের উপসর্গ   হাসপাতালে ভর্তি   শিশু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close