রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এসএম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নামে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে মামলা রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মানিকদীপা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, যুবলীগ নেতা বাকী বিল্লাহ বাড়িতেই থাকতেন। ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দুপুরে পুলিশ বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আশিক ইকবাল বলেন, ‘‘বাকী বিল্লাহর নামে থানায় আর কোনো মামলা খুঁজে পাওয়া যায়নি।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  জমি    মাটি কাটা    মামলা    যুবলীগ    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close