রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:৩১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানগঞ্জগামী একটি যাত্রীবাহী ট্রেন ঢাকা থেকে ছেড়ে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মা (৩৫) ও শিশুর (৩) মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছানোর সময় এক অজ্ঞাত নারী তার শিশুসন্তানকে নিয়ে লাইনের ওপর চলে আসেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

ঢাকা-ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, ‘‘জংশনের দায়িত্বরত রেল পুলিশ এসআই কাইয়ুম মরদেহ দুইটি উদ্ধারে কাজ করেছেন।’’
 
এসআই কাইয়ুম বলেন, ‘‘একজন নারীর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি। সাথে থাকা তিন বছরের ছেলেটিকে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেছেন। মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ট্রেন    কাটা    মা    শিশু   মর্মান্তিক    মৃত্যু    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close