সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে : পানি সম্পদমন্ত্রী
‎লক্ষীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:০৮ পিএম

‎পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ছিলো। এই বিপ্লবটি সমাপ্ত হয়নি, যদি এটি জিয়াউর রহমানের চিন্তাভাবনা অনুযায়ী সমাপ্ত হতো তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকতো। ‘খাল খননের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্ব সমাপ্ত হবে।’
শুক্রবার (৩ এপ্রিল) লক্ষীপুর সদর উপজেলার উত্তর হামছদি ইউনিয়নের কাফিলাতলি এলাকায় সি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে শহীদউদ্দীন চৌধুরী আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার।  জনবান্ধন সরকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব কৃষি কাজে সেচের ব্যবস্থা করা, পানির প্রবাহ বৃদ্ধি করা, জীববৈচিত্র্য রক্ষা ও জলবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হচ্ছে।’

নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষিতে আমুল পরিবর্তন হবে বলে তিনি জানান। 
‘যত বাধা বিপত্তি আসুক খাল খনন ও দখল অব্যাহত থাকবে। এটা হলে জনগণের প্রত্যাশা।’

এ সময় চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি। 
‎মন্ত্রী আরো বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে জনগণ দেশপ্রেমিক সরকার পেয়েছে। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ শুরু হয়ে গেছে। বর্তমান সরকার পাইলটিং হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে, পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করা হবে।’

জনদাবী ও জনপ্রত্যাশা অনুযায়ী সরকার পর্যায়ক্রমে সব কিছু করবে বলে জানান তিনি।
‎লক্ষীপুর- ২ আসনের সাংসদ আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে লক্ষীপুর-১ আসনের সাংসদ শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ উপস্থিত ছিলেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জিয়ার অসমাপ্ত   খাল খনন   তারেক রহমানের নেতৃত্বে   পানি সম্পদমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close