শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তিতে যাত্রীরা
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:১৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।

খবর নিয়ে জানা যায়, কুমিল্লার দাউদকান্দি ও মুন্সীগঞ্জের গজারিয়া অংশে একাধিক সড়ক দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে কুমিল্লার দাউদকান্দি থেকে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার অংশে যানজট রয়েছে।

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসের যাত্রী রাসেল সরকার বলেন, ‘সকাল সাড়ে ৮টায় দাউদকান্দি টোল প্লাজা এলাকায় যানজটে পড়ি। শুধুমাত্র দাউদকান্দি ব্রিজ পার হতে এক ঘণ্টা সময় লেগেছে। কী কারণে যানজট, সেটা বলতে পারছি না।’

ঢাকাগামী আরেক যাত্রী মো. হাসান জানান, ‘দীর্ঘ সময় দাউদকান্দি ব্রিজের ওপর বসে আছি। একটুও এগোতে পারছি না। কখন যানবাহন চলাচল স্বাভাবিক হবে সেটাও বুঝতে পারছি না।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘রাতে আমাদের অংশে একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল তবে আমরা তৎক্ষণাৎ দুর্ঘটনা কবলিত গাড়ি মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। এখন যে সমস্যাটি সেটি মূলত দাউদকান্দি অংশে। আশা করি কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক   ভোগান্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close