শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
রাজনীতি
তিন মাস পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় তিন মাস পর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আজ। 

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর এটাই হবে দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন যাবৎ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে না। সর্বশেষ ভোটের এক মাস আগে স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। আজ আবার বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠকের এজেন্ডা সর্ম্পকে আগে থেকেই আমাদের জানানো হয় না।

খোঁজ নিয়ে জানা যায়, বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, জুলাই জাতীয় সনদ ইস্যু, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপট, হামের প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন ও বিএনপি সাংগঠনিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   স্থায়ী কমিটি   বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close