শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
বুড়িগঙ্গায় নৌকাডুবি: ৩৬ ঘণ্টা পর নিখোঁজ হোসেনের মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:১৭ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর মো. হোসেনের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৭ টায় মিটফোর্ড ঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে সোয়ারিঘাট থেকে জিনজিরা গুদারা ঘাটে পারাপারের সময় মাঝনদীতে একটি দ্রুতগামী ট্রলার যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা ৬ জনের মধ্যে ৫ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা হোসেন পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর আজ সকালে তার মরদেহ ভেসে ওঠে। 

নিহত যুবক কেরানীগঞ্জে জিনজিরা রসুলপুর এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মানিক মৃধা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। 

মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close