শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, আহত ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:২৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় সুলতানা (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদাবরদির আড়াইহাজার-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতানা আড়াইহাজার উপজেলার হাটখোলা এলাকার দুলালের মেয়ে।

পুলিশ জানায়, সুলতানা মদনপুর থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি হাটখোলায় ফিরছিলেন। পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তালতলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাত আনুমানিক সাড়ে বারোটায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close