সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
আদিতমারীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন আদিতমারী-কালীগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মহিষখোচা ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিজ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুল হক বান্না, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সাইফুল হক অপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৩ মেট্রিক টন জিআর চাল ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়। এতে প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল জানান, ‘কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরপরই তিনি ত্রাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত চাল বরাদ্দ নিশ্চিত করেন। 

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই করে ভবিষ্যতে আরও সহায়তা নিশ্চিত করতে ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ আনার চেষ্টা করবেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close