শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ০৪.০৪.২০২৬ ৫:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতরা পুরুষ না নারী সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী/পুরুষ বোঝা যায় না। অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে, এদিন দুপুর ১টা ১০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। পরে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় কেরানীগঞ্জের গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।
কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কেরানীগঞ্জ   অগ্নিকাণ্ড   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close