শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৪৮ শিশু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ২৭ থেকে বেড়ে বর্তমানে ৪৮ জনে দাঁড়িয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত এই হাসপাতালে হামে কোনো শিশুর মৃত্যু হয়নি।’’

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা আমান উল্লাহ জানান, গত এক সপ্তাহে মোট ৭৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। এর মধ্যে ৪৮ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র—টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং কালীগঞ্জ, কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা জানিয়েছেন, আজ শনিবার এসব হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কোনো নতুন রোগী ভর্তি নেই।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, কাপাসিয়ায় হামের উপসর্গে একজন শিশু ভর্তি রয়েছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  হাম    শিশু    হাসপাতাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close