রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সীতাকুণ্ড উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচজনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির জয়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।

নতুন কমিটিতে পুনরায় আহ্বায়ক মনোনীত হয়েছেন কমল কদর এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মোহাম্মদ মোরছালিন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন জহুরুল আলম জহুর ও সালামত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন ফজলুল করিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সভায় আসলাম চৌধুরী বলেন, ‘কমিটি গঠন একটি ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের অংশ। ঘোষিত নেতৃবৃন্দকে সকলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পন্থায় ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠনে কাজ করতে হবে। পরবর্তী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজিয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা হবে।’

আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে, সীতাকুণ্ড উপজেলাধীন ১ নম্বর সৈয়দপুর থেকে ৭ নম্বর কুমিরা পর্যন্ত ৬টি ইউনিয়েনের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড উপজেলা বিএনপি   আহ্বায়ক কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close