রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সীতাকুণ্ডের ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে সারা বাংলাদেশে। উন্নয়নের জন্য বিভিন্ন সময় বৃক্ষ কাটতে হয়েছে। সেই বৃক্ষের ঘাটতি পূরণ করতে তার সাথে একাত্মতা ঘোষণা করে ডিসি পার্কটিকে আদর্শ পার্ক হিসেবে গড়ে তুলতে চাই।’

শনিবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজাদারহাটে অবস্থিত ডিসি পার্কে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন সহনীয় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন। 

সংবাদ সম্মেলনে জাহেদুল ইসলাম আরও বলেন, ‘ডিসি পার্কে প্রযুক্তির যেমন ছোঁয়া থাকবে, তেমনি এখানে শীতল সবুজ পরিবেশ নিশ্চিত করতে চাই। এ লক্ষ্যে ১ মাসের মধ্যে ডিসি পার্কে ১০ হাজার গাছ রোপণ করবো। ৫৪ প্রজাতির দুই হাজার বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। বিভিন্নভাবে পরিকল্পনা নিয়ে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।’ 

তিনি জানান, চারদিকে সোনালু, কৃঞ্চচূড়া লাগানো হবে; যাতে ওপর থেকে ড্রোন শট নিলে মানুষ বুঝতে পারে এটি ডিসি পার্ক। এসব গাছে যখন ফুল ফুটবে, তখন সুন্দর একটি আবহ তৈরি হবে। ডিসি পার্কে উত্তর পাশে ফলের বাগান হবে। যেখান বিভিন্ন ধরনের পাখির অভয়ারণ্য হবে। জাম, পেয়ারা, আম, কাঠাল ডেওয়া ইত্যাদি ফলজ গাছ দিয়ে বাগানটা ভরিয়ে দিতে চাই। যাতে বাংলাদেশ যে একটির প্রাকৃতিক সৌন্দর্যের দেশ তা ফুটিয়ে তুলতে চাই। আগামী পহেলা বৈশাখে ডিসি হিলে বর্ষবরণে যে অনুষ্ঠান, তা এই ডিসি পার্কে করার পরিকল্পনা রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহেদুল ইসলাম বলেন, জ‘ঙ্গল সলিমপুরে আর কোন সন্ত্রাসীদের জায়গা হবে না। সলিমপুরকে একটি আধুনিক পরিকল্পনা করে সাজানোর রূপরেখা তৈরি করেছি।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড   ডিসি পার্ক   ক্ষরোপণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close