শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
ঢাকার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ আনন্দমোহনের শিক্ষার্থী তারেক
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম
নিখোঁজ শিক্ষার্থী তারেক আজিজ

নিখোঁজ শিক্ষার্থী তারেক আজিজ

মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিং করাতে ঢাকার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ রয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ও আনন্দমোহন কলেজের  উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী তারেক আজিজ (২৬)। নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি তার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ নিখোঁজের ঘটনা ঘটে।

এ বিষয়ে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) ভুক্তভোগী পরিবার ঢাকার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তারেক আজিজ বাড়ি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবারের সাথে ময়মনসিংহ শহরের আকুয়া হাজিবাড়ী মোড় এলাকায় বসবাস করতেন।

তারেক আজিজের বড় ভাই সৈয়দ মোশাররফ হোসেন সরকার বলেন, ‘‘ঘটনার দিন ২ এপ্রিল সকালের খাবার শেষে আনুমানিক বেলা ১১টার দিকে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিং করাতে ঢাকার উদ্দেশে বেরিয়ে যায় আমার ছোট ভাই তারেক। ঢাকার তেজগাঁও থানা এলাকায় বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিং করে ফেরার সময় ২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে তারেকের মোবাইলে সংযোগ করা সম্ভব হচ্ছিল না। সেদিন রাত যত গভীর হচ্ছিল, ততই আমাদের উদ্বেগ বাড়ছিল। তারপর আমরা ঢাকাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েও তারেকের কোনো সন্ধান পাইনি। আমার বাবা, মা ও পরিবারের লোকজন ছোট ভাইকে নিয়ে খুব উৎকণ্ঠায় আছেন। পুলিশ ও সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের দাবি, তারা যেন আমার ভাইকে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেন।’’

এ বিষয়ে তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাসুম বিল্লাহ বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  নিখোঁজ   আনন্দমোহন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close