শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাটগ্রামে চুরি, ছিনতাই ও মাদকবিরোধী মানববন্ধন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ পিএম আপডেট: ০৪.০৪.২০২৬ ৭:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চুরি, ছিনতাই, জুয়া ও মাদকের বিস্তার রোধে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার চৌরঙ্গীর মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে উপস্থিত হন। তাতে লেখা ছিল—‘সন্ত্রাস ও চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জুয়ায় কোনো লাভ নেই, ধ্বংস ছাড়া পথ নেই’, ‘পাপের টাকায় বিলাসিতা, ধ্বংস করে মানবতা’, ‘রুখব মাদক রুখব জুয়া, গড়ব মোরা নতুন দুনিয়া’ প্রভৃতি।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, এনসিপি নেতা আনজুম রাজা, প্রেস ক্লাব সভাপতি ইফতেখার আহমেদ, বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আকবর বিন আফসার প্রমুখ।

এনসিপি নেতা আনজুম রাজা শিলের মাঠের রতন ও হাতকাটা বাবুসহ দুজন মাদক কারবারির নাম উল্লেখ করে বলেন, ‘‘আমি এই মানববন্ধন থেকে বললাম, আজ থেকে সাত দিন পরেও দেখবেন তাদের গ্রেপ্তার করা হয়নি। কেন হবে না তার কারণ সবাই জানেন। এখানে প্রশাসন অবশ্যই জড়িত আছে।’’

এর আগে সোমবার (৩০ মার্চ) দিনে-দুপুরে পৌর শহরের একটি গলি দিয়ে যাওয়ার সময় রবিউল ইসলাম নামে এক প্রতিবন্ধীর টাকা ছিনতাই করে নিয়ে যায় রাসেল (২৬) নামে এক ছিনতাইকারী। ছিনতাইয়ের এই দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাসেলকে স্টেশন এলাকায় লোকজন দেখে চিনে ফেললে সে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

রাসেল উপজেলার বেংকান্দা গ্রামের ধারা বেচা নূর হোসেনের ছেলে। 

এ ব্যাপারে প্রতিবন্ধী রবিউলের বোন ছকিরন নেছা থানায় একটি মামলা দায়ের করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক রাসেলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘স্থানীয় জনতা রাসেলকে আটক করে পুলিশকে জানায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   চুরি   ছিনতাই   মাদক    মানববন্ধন    জুয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close