সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
বোদায় ফুয়েল কার্ড চাইতেই উধাও আধা কিলোমিটার মোটরসাইকেলের লাইন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় পেট্রোল পাম্পে তেল নিতে আসা চালকদের কাছ থেকে ফুয়েল কার্ড চাইলে মুহুর্তেই মোটরসাইকেলের আধা কিলোমিটার লাইন ফাঁকা হয়ে যায়। এমন ঘটনায় উপস্থিত সকলে বিস্মিত হয়ে পড়েন। 

শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সুবহানাকা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হবে না বলে জানান বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। সকালে সুবহানাকা ফিলিং স্টেশনে হাজির হলে দীর্ঘ আধা কিলোমিটার মোটরসাইকেলের লাইন ছিল। কিন্তু ফুয়েল কার্ড চেক শুরু করার মুহুর্তেই আধা কিলোমিটার মোটরসাইকেলের লাইন উধাও হয়ে যায়।

ব্যাংহারী বনগ্রাম এলাকা থেকে মোটরসাইকেলে তেল নিতে আসা মিজানুর রহমান (৬৫) বলেন, ‘পাম্পে তেল নেওয়াটা যুদ্ধের চেয়ে কম কিছু নয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও লাইসেন্সবিহীন গাড়িগুলো নিয়মের তোয়াক্কা না করে জোরপূর্বক আগে তেল নিয়ে চলে যেত। কয়েক দিন এ রকম পরিস্থিতিতে তেল না নিয়েই ফিরে যেতে হয়েছে।’

আজ ফুয়েল কার্ড চেক করার ফলে ভিড় ছাড়াই তেল নিতে পেরে নিজের সন্তুষ্টির কথাও জানান তিনি। 

মো. রবিউল ইসলাম বলেন, ‘ফুয়েল কার্ড ছাড়া পাম্পে তেল দেওয়া হবে না- এমন প্রচারণা মাইকিং ও সামাজিক মাধ্যমে চালানোর পর আজ সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে অভিযান শুরু করেছে প্রশাসন। মানুষ যেন নির্বিঘ্নে প্রয়োজনীয় ফুয়েল সংগ্রহ করতে পারে, তা নিশ্চিত করা হবে। অবৈধ মজুদে যাদের আগ্রহ রয়েছে, তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বোদা   ফুয়েল কা   মোটরসাইকেলের লাইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close