রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
জামালপুরে হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে জেলা স্বাস্থ্যসেবা ও রোগী কল্যাণ কমিটি নির্মাণাধীন জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট মূল ভবন ও জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালুর দাবিতে মানববন্ধন করেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, উন্নয়নকর্মী লিটন চন্দ্র সরকার, সমাজকর্মী রাসেল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বলেন, জামালপুর জেলার ২৬ লক্ষ মানুষ ছাড়াও আশেপাশের জেলাগুলোর মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ২০১৬ সালে জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণকাজ শুরু করে সরকার। কিন্তু মেডিকেল কলেজের সকল স্থাপনা নির্মিত হলেও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মূল ভবনের নির্মাণকাজ এখনো শুরু হয়নি। এতে করে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে সবসময়ই রোগীর ভিড় থাকে। রোগীর চাপে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট অন্যদের চিকিৎসাসেবা দিতে হিমশিম অবস্থা। এর ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বঞ্চিত হচ্ছে। হাসপাতালের পরিবেশ দিনের পর দিন অস্বাস্থ্যকর ও রোগীদের জন্য অনুপযোগী হয়ে পড়ছে।

তারা আরও বলেন, মুমূর্ষু রোগীদের জন্য ২০১৫ সালে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে আইসিইউ উদ্বোধন করা হয়। কিন্তু জনবল সংকটের কারণে উদ্বোধনের পর থেকেই গত ১১ বছর ধরে এর কার্যক্রম বন্ধ রয়েছে। 

অনতিবিলম্বে মেডিকেল কলেজের হাসপাতাল ভবন নির্মাণকাজ শুরু ও জেনারেল হাসপাতালের আইসিইউ চালুর জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  হাসপাতাল   আইসিইউ   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close