রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
কটিয়াদীতে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকালে কটিয়াদী উপজেলা পরিষদের মিলনায়তনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ মো. জালাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলিপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দিন কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার আহ্বান জানান এবং আউশ ধানের ফলন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

উপস্থিত কৃষকরা সঠিক সময়ে বীজ ও সার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কটিয়াদী    কৃষক    বীজ    সার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close