শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে শৃঙ্খলা ভেঙে তেল নেওয়ায় ট্যাগ অফিসারকে সতর্ক করলো প্রশাসন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে দায়িত্ব ফেলে রেখে নিজে সিরিয়াল ভেঙে উল্টো পথে তেল সংগ্রহ করায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মুক্তার হোসেনকে সতর্ক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলা প্রশাসন তাকে অফিসিয়ালি সতর্ক করেছে। একইসাথে পরবর্তী যথাযথভাবে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দশটায় তেল সরবরাহ শুরু হলে লাইন ও সিরিয়াল ভেঙে শত শত বাইকার ফিলিং স্টেশনে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এ অবস্থায় হট্টগোল তৈরি হয়। এমনকি কেউ কেউ ফিলিং স্টেশনের কর্মচারীদের মারধর করতে উদ্যত হন, কেউ বা গায়ে হাতও তোলেন।

এমন পরিস্থিতিতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা মুক্তার হোসেনকে অনুরোধ করলেও তিনি এড়িয়ে যান। উল্টো নিজের বাইকে তেল নিতে উল্টো পথে আসা বাইকারদের সাথে নিয়ম ভেঙে সিরিয়ালে দাড়িয়ে তেল সংগ্রহ করেন। এর ফলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবদিক থেকে অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল প্রবেশ করায় ফিলিং স্টেশর এলাকায় তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়।

অনেকেই মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও তেল সংগ্রহ করতে না পেরে ফিরে যান। অনেকে সকালে এসেও একাধিকবার তেল সংগ্রহ করেন। পরবর্তী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পুলিশ এসে তার উপস্থিতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ‘সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণে অফিসিয়ালি সতর্ক করা হয়েছে এবং যথাযথভাবে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   শৃঙ্খলা ভেঙে তেল   ট্যাগ অফিসার   সতর্ক   প্রশাসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close