সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
সাটুরিয়ায় অসহায় সোনালীকে নগদ অর্থ দিলেন বিমান ও পর্যটনমন্ত্রী
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাভার গ্রামের অসহায় সোনালী হোসেন ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

সম্প্রতি ‘শিলাবৃষ্টির আঘাতে ছিদ্র, চালের নিচে কাটছে দিন শ্রমিক সোনালীর’- এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে আফরোজা খানম রিতা সাটুরিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে ক্ষতিগ্রস্ত সোনালীকে নগদ টাকা তুলে দেন।

এ সময় আফরোজা খানম বলেন, ‘খুব দ্রুত সোনালীকে ৩ বান টিন ও আরো নগদ অর্থ দেওয়া হবে।’

এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আসাদ্জ্জুামান উপস্থিত।

সাটুরিয়ার সাভার গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সোনালী হোসেন। তার ৫ সদস্যের এই দরিদ্র পরিবারটি একটি জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করতেন। সম্প্রতি বয়ে যাওয়া প্রচণ্ড শিলাবৃষ্টিতে তাদের ঘরের টিনের চাল ঝাঁজরা হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়তো। বৃষ্টির সময় সন্তানদের নিয়ে পলিথিন টাঙিয়ে রাত পার করতে হতো সোনালীকে।

এ ব্যাপারে মো. ইকবাল হোসেন বলেন, ‘এই অসহায়ত্বের খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে তার দপ্তর থেকে আমাকে বিষয়টি খোঁজখবর নিতে বলেন। বিষয়টির সত্যতা পেলে মন্ত্রী মহোদয় শনিবার নিজের হাতে নগদ টাকা তুলে দেন। বিষয়টি দেখে আমরা খুবই খুশি। খুব ছোট বিষয়। কিন্তু মন্ত্রী সব বিষয়ে খবর রাখেন।’

সহায়তা পেয়ে আবেগাপ্লুত সোনালী বলেন, ‘বৃষ্টি হলেই আমরা আতঙ্কে থাকতাম, ঘরের সব ভিজে যেত। নিউজ হওয়ার পর মন্ত্রী মহোদয় আমাদের কথা ভেবেছেন এবং টিন দেওয়ার আশ্বাস দিয়েছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাটুরিয়া   অসহায় সোনালী   নগদ অর্থ   বিমান ও পর্যটনমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close