সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে : এমপি রোকন উদ্দিন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘‘ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে। দেশের অর্থনীতিতে তারাও ব্যাপক অবদান রাখবে। আমাদের সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।’’

শনিবার (৪ এপ্রিল) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনকালে রোকন উদ্দিন বাবুল আরও বলেন, ‘‘ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ। বর্তমান সরকার ভিক্ষাবৃত্তি পেশাকে নির্মূল করতে ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। তাদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে দক্ষ কর্মী তথা উদ্যোক্তা করতে চাই। একদিন তারাও দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমাদের সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত সরকার ভিক্ষুক পুনর্বাসনের নামে কী করেছে, তা দেশের মানুষ জানে।’’

তিনি আরও বলেন, ‘‘প্রথম পর্যায়ে লালমনিরহাটের প্রতিটি উপজেলায় দুই লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ভিক্ষুককে ৫০ হাজার টাকা মূল্যের দোকানঘরসহ দোকানের পসরা কিনে দিয়েছি। তারা এখন ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসা করে তাদের পরিবার সচল রাখবে। আজকে যে যাত্রা শুরু হলো, তা পর্যায়ক্রমে সফল করে গোটা দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে।’’

ভিক্ষুকদের এসব দোকান ও ব্যবসার পসরা হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেবুজ্জামান প্রামাণিক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপু প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভিক্ষুক    উদ্যোক্তা    এমপি    রোকন উদ্দিন    আত্মকর্মসংস্থান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close