সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রস্তাবে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করে নতুন ‘বরিশল ইউনিয়ন’ গঠনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। এ প্রস্তাবকে জনবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ইউনিয়নবাসী।

শনিবার (৪ এপ্রিল) বাসুদেব উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আবুল হাসেম আসাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রেজাউল ইসলাম ভূঁইয়া। খোকন ভূঁইয়া, জয়নাল আবেদীন ও সুমন মোহাম্মদ রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন, রঞ্জু চেয়ারম্যান, শাহ জামাল রানা, জসিম মাহমুদ, জাহাঙ্গীর মেম্বার, রুস্তম মেম্বার, আজিজ মেম্বার, জীবন খাঁ, ইয়াসিন মেম্বার, মহিউদ্দিন মুক্তা, মামুন মেম্বার, শাহরিয়ার আলম, শাহিন মেম্বার ও মিজানুর রহমান বাদলসহ বাসুদেব ইউনিয়নের ১৬টি গ্রামের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়নকে ভেঙে ছয়টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদ সংশোধনসহ সাধারণ মানুষের নানামুখী জটিলতা তৈরি হবে। 

তারা আরও বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক সুবিধা ও ঐতিহ্যের কথা বিবেচনায় বাসুদেব ইউনিয়নকে বিভক্ত না করে পূর্বের অবস্থায় বহাল রাখাই এলাকাবাসীর একমাত্র দাবি।

সমাবেশ থেকে আবেদনকারী কবির আহমেদ ভূঁইয়াকে জনস্বার্থে এ ধরনের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানানো হয়।

পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে এ সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হলে ভবিষ্যতে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বাসুদেব   ইউনিয়ন   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close