শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
দেবিদ্বারে মাদক ও চুরি-ডাকাতবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয়
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক নির্মূল ও চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ী ও মির্জানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী ও ভবতোষ কান্তি দের নেতৃত্বে দক্ষিণ ভিংলাবাড়ীর ইদ্রিস মিয়ার বাড়ির পাশের পাকা সড়ক এবং মির্জানগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক কেনাবেচার সময় হাতেনাতে এবং সংঘবদ্ধ চোর চক্রের সদস্য সন্দেহে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের এনাম সরকার (৩৪) ও আহমেদ আলী (৩০), দেবিদ্বারের দক্ষিণ ভিংলাবাড়ীর মো. লিটন (২৪) ও মো. লিটন (৪২), পুরান বাজারের মো. সুমন (৩০) ও মাশিকাড়া এলাকার মো. শরীফ (২৪)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে দেবিদ্বার ও মুরাদনগর এলাকায় ইয়াবা সরবরাহ ও সেবনের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং দেবিদ্বারকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   মাদক   চুরি   ডাকাতবিরোধী অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close