শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মুন্সীগঞ্জে পিস্তল, কার্তুজ ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বসতঘর থেকে বিদেশী পিস্তল, কার্তুজ ও ম্যাগজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামে অভিযান চালিয়ে মাহফুজুর রহমানকে (২৪) গ্রেপ্তার করা হয়।

সে একই গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে।

মাহফুজুরের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ১৭ রাউন্ড কার্তুজ ও দুইটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোসাইবাগ গ্রামের যুবক মাহফুজুর রহমানের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের টিম। এ সময় বসতঘরের শয়নকক্ষে তল্লাসি চালিয়ে ওয়্যারড্রবের ভেতর থেকে সমুদয় পিস্তল, কার্তুজ ও ম্যাগজিন পাওয়া যায়। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   পিস্তল   কার্তুজ   ম্যাগজিন   যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close