শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শিবগঞ্জে নিজ ঘরে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তা খুন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:৩২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ ঘরে শাহানাজ বেগম (৭০) নামের অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহানাজ বেগম ওই এলাকার মৃত আবুল খালেকের স্ত্রী। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে মাহমুদুল হাসান সজিব জানান, তিনি স্থানীয় বাজারে ওয়ালটনের শোরুম পরিচালনা করেন। বাসায় তার মা ও স্ত্রী রিয়া ছিলেন। সন্ধ্যার পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। রাত ৮টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে স্ত্রী রিয়ার রুম বাইরে থেকে আটকে দেয়। পাশের রুম থেকে চিৎকার শুনে রিয়া তার স্বামীকে ফোন করেন। 

তিনি আরও জানান, পরে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে বাড়িতে গিয়ে তিনি দেখতে পান মা শাহানাজ বেগমের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শিবগঞ্জ    নারী    ব্যাংক    কর্মকর্তা    খুন    হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close