শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
ব্যাংক লেনদেনের সময়সূচি কমিয়ে সকাল ১০টা–বেলা ৩টা পর্যন্ত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:১১ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকিং কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৫ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, গ্রাহকদের জন্য ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে ব্যাংক অফিস খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত, এ সময়ের মধ্যে লেনদেন-পরবর্তী অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। 

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ব্যাংক লেনদেন   সময়সূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close