শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
গুরুদাসপুরে সাংবাদিক মোস্তফা কামাল সুমনের অকাল প্রয়াণ
গুরুদাসপুর নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:২০ এএম
সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল সুমন

সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল সুমন

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু হেনা মোস্তফা কামাল সুমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁচকৈড় বাজারের টেনরোজ হেলথ কেয়ায়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তিনি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরান পাড়া এলাকার মো. শাহাবুদ্দিন (সাবু) মিয়ার সুযোগ্য সন্তান। 

আবু হেনা মোস্তফা কামাল স্থানীয় চলনবিল প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশের খবর পত্রিকার গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় হেলথ কেয়ারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি না ফেরার দেশে চলে যান। তার এই আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর মৃত্যুতে তার সহপাঠী ও গুরুদাসপুরের গণমাধ্যমকর্মীরা এক মেধাবী ও সাহসী সহযোদ্ধাকে হারালো বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close