রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নানা আয়োজনে বান্দরবানে ইস্টার সানডে উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ এএম
বান্দরবানে ইস্টার সানডে উদযাপন। ছবি: প্রতিবেদক

বান্দরবানে ইস্টার সানডে উদযাপন। ছবি: প্রতিবেদক

বান্দরবানে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হচ্ছে।
 
রোববার (৫ এপ্রিল) সকালে বান্দরবানের বিভিন্ন গীর্জা ও চার্চ গুলোতে যীশু খ্রীষ্টের গুণ কীর্তনে প্রার্থনার আয়োজন করা হয়। 

জেলা সদরের ফাতিমা রানী ক্যাথলিক গীর্জা, লুসাইবাড়ি ব্যাপটিস গীর্জা, কালাঘাটা ত্রিপুরা পাড়া গীর্জা সহ চিম্বুক পাহাড়ের বম ও ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার গীর্জা গুলোতে এই উৎসব নানা আয়োজনে পালিত হচ্ছে।

সকাল থেকেই খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখ-শান্তির প্রত্যাশা করে। 

এ সময় সমবেত প্রার্থনা পরিচালনা করেন বান্দরবান ফাতিমা রাণী গীর্জার সহকারী পাল-পুরোহিত ফাদার জেরম সুটিং, সিএসসি।

প্রসঙ্গত, ইস্টার সানডে হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব, যা গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার পর যিশুখ্রিস্টের পুনরুত্থান বা মৃতাবস্থা থেকে বেঁচে ওঠাকে স্মরণ করে পালিত হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   ইস্টার সানডে   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close