শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মহম্মদপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেপ্তার
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ২:৩৪ পিএম
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী জালাল। ছবি : প্রতিনিধি

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী জালাল। ছবি : প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. জালাল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মহম্মদপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মহম্মদপুর থানার একটি দল আউনাড়া গ্রামের মৃত মোজাহার মোল্যার ছেলে জালালকে তার নিজ বাড়ি থেকে আটক করে। পরে তার দেহ ও বাড়ি তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭৯ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেপ্তার জালাল দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close