শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ট্যাঙ্কলরির ধাক্কায় পশু চিকিৎসক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:০৬ পিএম আপডেট: ০৫.০৪.২০২৬ ৩:৪৩ পিএম

সিরাজগঞ্জে ট্যাংকলরির ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ির মহাসড়কের শাহজাজদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল ট্যাঙ্কলরি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল সিএনজি। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে সিএনজির গতি থামালে একই দিক থেকে আসা ট্যাংকলরি সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর ও রিপন বেপারি গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যায়।

শাহজাদপুর থানার (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাঘাবাড়িতে সিএনজি এবং ট্যাঙ্কলরির সংঘর্ষে সঞ্জয় কুমার সুত্রধর নামে একজন নিহত হয়েছে। ইতিমধ্যে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close