রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
গণঅধিকার পরিষদের নির্বাহী কমিটি পুনর্গঠনে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) দলটির সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলটির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল, কার্যকর ও শক্তিশালী করার উদ্দেশ্যে এই পুনর্গঠন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত পাঁচ সদস্যের কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।’

কমিটিতে রয়েছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য সাকিব হোসাইন ও দফতর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই পাঁচ সদস্যের কমিটিকে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের কাজ সম্পন্ন করে তা দলের সভাপতি বরাবর উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই পুনর্গঠনের প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথাও বলা হয়েছে। 

দলটির নেতারা আশা প্রকাশ করেছেন, নতুনভাবে নির্বাহী কমিটি পুনর্গঠনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরো সুসংগঠিত হবে এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গতি আসবে। পাশাপাশি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় কার্যক্রম সমন্বয়েও ইতিবাচক প্রভাব পড়বে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গণঅধিকার পরিষদ   নির্বাহী কমিটি   পুনর্গঠন   কমিটি গঠন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close