সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টার থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:২০ পিএম
 নিহত ছাত্রদল নেতা রাশেদুল আনোয়ার টিপু। ছবি: প্রতিনিধি

নিহত ছাত্রদল নেতা রাশেদুল আনোয়ার টিপু। ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি দাঁতমারার হেয়াঁকো বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৫) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে অচেতন অবস্থায় মো. আরমান (২৬) নামে আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হেয়াঁকো বাজারের পল্লী ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা নাসির মিয়ার ছেলে। সে হেয়াঁকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ওই ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমান উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডায়াগনস্টিক সেন্টার খুলতে এসে একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান কর্মচারীরা। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে লোকজনের সহায়তায় তালা ভেঙে কক্ষে প্রবেশ করলে রাশেদুল আনোয়ারকে মৃত অবস্থায় এবং আরমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে হেয়াঁকো জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও পল্লী ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষীবালা নম বলেন, ‘সকালে অফিস খুলে দেখি রুমটি ভেতর থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে স্থানীয়দের ডেকে এনে তালা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে উদ্ধার করি।’

হেয়াঁকো জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল রুহানী জানান, সকাল ১০টার দিকে দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে রাশেদুল আনোয়ারকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবারক হোসেন খাঁন বলেন, ‘তালাবদ্ধ কক্ষ থেকে মরদেহ ও একজন অচেতন যুবক উদ্ধার করে হাসপাতালে নিয়েছে স্থানীয়রা। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   ডায়াগনস্টিক সেন্টার   ছাত্রদল নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close