শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
আটঘরিয়ায় হাম রোগের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় হাম রোগের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

রোববার (৫ এপ্রিল) উপজেলার দেবোত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান, ডা. নাহিদুজ্জামান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক, এমওডিস রেজাউল ইসলাম, উপসহকারী অফিসার আরিফুল ইসলাম।

টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সব অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আটঘরিয়া   হাম রোগ   টিকাদান কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close