শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় দীপ আই কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। 

দিনব্যাপী শিবিরে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত রোগিকে ফ্রি প্রাথমিক চিকিৎসা, চশমা ও ওষুধ দেওয়া হয়। চোখের অপারেশন প্রয়োজন- এমন রোগীদের সংস্থা নিজ উদ্যোগে হেড অফিস রংপুর দর্শনায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

ছাত্রদল নেতা রাব্বিউল ইসলাম রকির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে দীপ আই কেয়ারের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম দীপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম ও মো. আবু তাহের, পৌরসভা বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুল ইসলাম ডালিম বলেন, ‘উপজেলাবাসীর সুখে-দুঃখে পাশে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।’

‘টাকার অভাবে যারা চিকিৎসা সেবা নিতে পারেন না, সমাজের গরীব-অসহায় পরিবারের জন্য এমন কল্যাণকর কাজ চলমান থাকবে বলে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   বিনামূল্যে চক্ষু শিবির  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close