শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আল্লাহকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহান আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে শফিকুল ইসলাম নিশানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। 

শনিবার (৪ এপ্রিল) মাগরিবের নামাজের পর উপজেলার বেতগাড়ি বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বেতগাড়ি বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

অভিযুক্ত শফিকুল ইসলাম নিশান বেতগাড়ি ইউনিয়নের কিশামত শেরপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা প্রশাসনের এক আদেশে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাইমিনুল ইসলাম মারুফকে পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) এক পোস্টে নিশান আল্লাহকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিশান ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। 

তিনি দাবি করেন, উত্তেজনার বশে ভুল মন্তব্য করেছেন এবং এ জন্য অনুতপ্ত।

সমাবেশে বক্তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

তারা বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্যের সুষ্ঠু বিচার হওয়া উচিত।’

একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নিশানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন বেতগাড়ি মসজিদের ইমাম মাওলানা শোয়াইব আবরার, মো. নাজিরুল, মো. জীবন হোসাইন ও তৈয়ব আলী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আল্লাহকে নিয়ে কটুক্তি   গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close