রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে একাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় এক আইনজীবীকে কুপিয়ে জখম করা হয়েছে। হামলায় নেতৃত্বদানকারীরা এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত।

শনিবার (৪ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীর বাড়িতে অনৈতিক কাজের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের মিয়াধনকে মারধর করে সোনাপুর গ্রামের যুবকরা। এই ঘটনার জেরে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। এতে সোনাপুর গ্রামের স্থানীয় যুবদল নেতা জাহিদুল ইসলাম মাসুম আহত হন। এর জের ধরে জাহিদুলের অনুসারী বাতিসা ইউনিয়নের ডলবা গ্রামের দুই ভাই মো. রুবেল ও মো. রানার নেতৃত্বে বিভিন্ন গ্রামের কিশোর গ্যাংয়ের ৬০-৭০ জন অস্ত্রধারী যুবক মাসকরা গ্রামে হামলা চালায়।

হামলাকারীরা মাসকরা গ্রামের অন্তত ২০টি বাড়িঘর ও ছয়টি দোকান ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি খড়ের গাদায় অগ্নিসংযোগ এবং হাঁস-মুরগিসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। 

হামলাকারীরা মুখোশ পরিহিত অবস্থায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তাদের হামলায় কুমিল্লা বার কাউন্সিলের আইনজীবী মনির হোসেন পাটোয়ারীসহ বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে মাসকরার লোকজন একত্রিত হয়ে সোনাপুর গ্রামের ছাদেক মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করলে তাদের চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

জানা গেছে, হামলায় নেতৃত্ব দেওয়া সহোদর দুই ভাই রুবেল ও রানা এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তারা শনিবারের হামলায় আহত আইনজীবী মনির হোসেনের চেম্বার ভাঙচুর মামলারও আসামি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে আমাদের পৌঁছানোর আগেই আগুনে ঘর ও খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়।’’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   কিশোর গ্যাং   তাণ্ডব   অগ্নিসংযোগ   লুটপাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close