সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
ভাঙ্গায় সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১১
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম আপডেট: ০৫.০৪.২০২৬ ৬:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৪ এপ্রিল) উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার রাতে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন মোল্লা বাদী হয়ে এই মামলাটি করেন।

মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন—মুনসুরাবাদ গ্রামের সাজ্জাদ শেখ (১৯), সিয়াম মোল্লা (১৯) ও আরমান মাতুব্বর (১৯); খাপুরা গ্রামের লালন শিকদার (৪০) ও শাহ আলম শেখ (২৭); মাঝিকান্দা গ্রামের ফয়েজ মিয়া (৩৫), হবিবুর রহমান কাজী (৫৮) ও মইনুল ইসলাম (১৮) এবং সিঙ্গারিয়া গ্রামের রাকিব শেখ (২৪), তারেক মোল্লা (৫৫) ও আইয়ুব মোল্লা (৫৫)।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুনসুরাবাদ বাজারে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুনসুরাবাদ গ্রামবাসীর সঙ্গে পার্শ্ববর্তী খাপুরা, সিঙ্গারিয়া ও মাঝিকান্দা গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় হামলাকারীদের ইটের আঘাতে এএসআই ডালিম ও মশিউর রহমান নামে দুইজন পুলিশ সদস্য আহত হন।

সংঘর্ষের সময় আক্রমণকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। 

পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি বাঁশের লাঠি, তিনটি কাতরা ও অসংখ্য ইটের টুকরা উদ্ধার করেছে।

উল্লেখ্য, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে ছয়টি ধারায় মামলাটি দায়ের করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘‘সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এই ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা    সংঘর্ষ    মামলা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close